হোম > রাজনীতি

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী সহ সাতটি দল। আগামীকাল মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সূত্রমতে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। সেই সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের।

এর আগে বিভিন্ন দাবিতে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সাতটি দল। সেগুলো হলো-জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।

জামায়াতের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন জানিয়েছে, পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করা হবে।

অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে দুপুর ১২ টায়।

অন্যান্য দলের পক্ষ থেকেও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে জুলাই সনদের আইনিভিত্তি, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে আরও ১২ টি সমমনা দল। সোমবার দলটির সঙ্গে এক বৈঠকে এ মতামতের কথা জানায় সংশ্লিষ্টরা। আগামী দিনের কর্মসূচিতেও তাদের সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল