হোম > রাজনীতি

সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জিয়াউর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছেন। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই উনি চলে যাওয়ার পরও এত বছর বাংলাদেশ জাতীয়বাদী দলকে মানুষের মনে ধরে রাখতে পেরেছি।’

শনিবার রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। সৈনিক হিসেবে দেশের মানুষ ও মাটির প্রতি যে ওয়াদা থাকে তা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা দেখেছি, তিনি সময়ের সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনতা, দেশ ও মানুষকে রক্ষায় এগিয়ে এসেছেন। ফলে সৈনিক হিসেবে জিয়াউর রহমান ছিলেন সফল।

মুক্তিযুদ্ধের সময়ে জিয়াউর রহমানের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন। তিনি একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রহমতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।

তিনি আরও বলেন, ‘উনি যখন রাজনীতিবিদ হিসেবে কাজ শুরু করলেন, উনি কিন্তু ঢাকার মধ্যে বসে থাকেননি। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে দেশের মানুষকে সহযোগিতা করা। এজন্য মানুষের কাছে ছুটে গেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা জানতে চেয়েছেন, সেভাবে উনি সমস্যা সমাধান করেছেন। উনি দেশের দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকমের থিওরি দিয়ে জাতিকে বিভক্তি করার চেষ্টা করা হয়েছিল।’

দেশের শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে জিয়াউর রহমান বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান— সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছেন, রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই উনি চলে যাওয়ার পরও এত বছর বাংলাদেশ জাতীয়বাদী দলকে মানুষের মনে ধরে রাখতে পেরেছি।

সভায় জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি