নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী নিশিতা ইকবাল নদীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সহ-সভাপতি ছিলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক আমার দেশকে জানান, রাজনৈতিক অপতৎপরতার অভিযোগে শনিবার রাতে তাকে আটক করা হয়। নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।