হোম > রাজনীতি

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়।

গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত এক সপ্তাহে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন।’ লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে জানান তাসনিম জারা।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ