হোম > রাজনীতি

দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে সন্ত্রাস-দুর্নীতিবাজ থাকবে না

ঢাকা-৪ আসনে পথসভায় ড. মাসুদ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আগামীতেও যদি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তবে দেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজ থাকবে না। লুটেরা কিংবা দখলদার থাকবে না। জামায়াতের নেতৃত্বে এদেশের আলেম-ওলামাদের সমন্বয়ে এবং সিভিল কমিটির মাধ্যমে আগামীর সমাজ পরিচালিত হবে। ফলে সমাজে একক কোনো দল প্রভাব বিস্তার করতে পারবে না। জনগণ জুলুমের শিকার হবে না।

বুধবার ঢাকা-৪ সংসদীয় এলাকার মিরহাজিরবাগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগপূবর্ক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ইসলামি ছাত্রশিবির মনোনীত প্যানেল নির্বাচিত হয়ে যেভাবে ডাকসু, রাকসু, জাগসু, চাকসুতে নতুন সম্ভাবনার পথ উম্মোচিত করেছে। একইভাবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন ধারা উম্মোচন করবে। যেই বাংলাদেশকে বিশ্ব অনুসরণ করবে।

ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আর কোনো দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাস-চাঁদাবাজ নেতৃত্বকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে না। সারাদেশের ন্যায় ঢাকা-৪ আসনের জনগণকেও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে ভোটের মাধ্যমে বয়কট করে ন্যায়-ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা ভোট দিতে তিনি আহ্বান জানান।

সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ অভিযান পরিচালনা করেন স্থানীয় নেতারা। এ সময় ঢাকা-৪ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত