হোম > রাজনীতি

বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

অসুস্থতার পর প্রথমবারের মত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার তিনি বায়তুল মোকাররমে নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান সেখানে উপস্থিত ছিলেন।

তিনি জানান, জুমার নামাজের আগে জামায়াত আমির পুরানা পল্টনে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং অফিস স্টাফদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির।

সূত্র মতে, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রথমে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জামায়াত আমিরের নাম প্রকাশ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান