শ্রমিকদের বিভিন্ন দাবিতে ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার জাতীয়তাবাদী শ্রমিক দলসহ শ্রমিকদের অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা করা হয়। শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের ঐক্য বজায় রেখে সকল ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ, তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ নেতৃবৃন্দ।