হোম > রাজনীতি

হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। শনিবার বিকেলে বিজয়নগর বক্স কাল ভাট রোড থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ হয়।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, এ বি এম সিরাজুল মামুন।

শাখা সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে: মাসুদ সাঈদী

সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করুন

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

‘নাম আব্দুর রহিম, বিকাশ নম্বর মেম্বার-চেয়ারম্যানের’

মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে

সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিলেন ব্যারিস্টার আরমান