হোম > রাজনীতি

টেলিভিশন টক শোতে রুমিন ফারহানা

ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামায়াতই করে

আতিকুর রহমান নগরী

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতে ইসলামীই করে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ১৯৮৬ সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়। ‌’৯৪-’৯৬ সাল পর্যন্তও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে।

রুমিন ফারহানা বলেন, জামায়াতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন, সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্তও জানেন। আমি বহু জায়গায় বলেছি। নিজেরাও স্বীকার করেন-তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন। একদম টপ লিডারশিপ যা বলবেন, সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন।

তার ভাষায়, সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর পর এসেছে ‘আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম’, গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে কাজকর্ম চালিয়ে গেছেন। সে কারণে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে, তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন ‘জয় বাংলা’। মানে মুখ ফসকে বেরিয়ে যায়। দীর্ঘদিনের অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে যায়।

৯ দাবিতে ইসিতে মহিলা জামায়াতের স্মারকলিপি

সরকার অনেকটা ব্যর্থ, কখনো জুলাইকে ভুলে যাবো না: নাহিদ ইসলাম

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ফ্যাসিবাদী আচরণ বিদ্রোহীকে অতি বিদ্রোহী করে তুলবে

নারীদের উপর আক্রমন করলে গাছে ঝুলিয়ে দিব: আখতার হোসেন

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ঢাকা-১২ আসনের প্রার্থী মিলনের মতবিনিময়

শীর্ষ পদে নারী নয় কেন, যে ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া

তারেক রহমানের পক্ষে প্রচারে কোকোর স্ত্রী শামিলা

বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক: বিএনপি