হোম > রাজনীতি

দেশ পরিচালনাকারীদের চরিত্রের অভাবে মানুষ শান্তির মুখ দেখছে না

মিরপুরে পথসভায় জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক সম্পদ আছে। আমাদের মাটির নিচে ও ওপরে বহু সম্পদ আছে। আমাদের সমুদ্রে ও সমুদ্রের নিচেও সম্পদ আছে। কিন্তু একটি সম্পদের অভাবে এদেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না। সেটি হল, যারা দেশ পরিচালনা ও নেতৃত্ব দেন, তাদের মধ্যে চরিত্রের অভাব।

সোমবার রাতে ঢাকা-১৫ নির্বাচনি আসনে মিরপুর ১০ নম্বর এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি। কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এ পথসভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর চলে গেছে। অনেক দল, অনেক শাসক এসেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু ক্ষমতায় বসলেই জনগণকে তারা ভুলে যান।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর তারা মানুষের পকেটে হাত দেন, লুটতরাজ ও চাঁদাবাজি করেন। সব করে দেশটাকে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলে দেন। লুটের টাকা বিদেশে পাচার করেন। এভাবে জনগণের সঙ্গে যারা প্রতারণা করেন তারা পেটের দায়ে ভিক্ষাকারীদের চেয়েও নিম্নস্তরের।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই দুর্নীতির যন্ত্রণা থেকে জাতির মুক্তি দেখতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সমাজ থেকে এই দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের কাজ অব্যাহত থাকবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা