হোম > রাজনীতি

লেবার পার্টির চেয়ারম্যান ইরানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি কাল বাংলাদেশ নির্বাচন কমিশন দায়েরকৃত আপিল মঞ্জুর করেছেন। আপিল শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট জোহরা খাতুন জুঁই।

মনোনয়ন বৈধ ঘোষণার পরে ঝালকাঠি-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। তাই মহান আল্লাহ রব্বুল আলামীনের সুকরিয়া আদায় করছি। আমি ঝালকাঠি-১ রাজাপুর কাঁঠালিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, আনারস মার্কায় ভোট ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে, নিরাপদ রাজাপুর কাঁঠালিয়া গড়ে তুলবো। আমি কোন অন্যায় কাজে সহযোগিতা করবো না। ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা পালন করবো।

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের