হোম > রাজনীতি

জুলাই সনদ শুধুই নামমাত্র স্বাক্ষর: সারজিস

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

জুলাই সনদ শুধু নামমাত্র স্বাক্ষর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আবারও দায়সারা আচরণ করছে অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কার করা দরকার ছিল সেগুলো এড়িয়ে গিয়ে তাড়াহুড়ো করে দায়সারা স্বাক্ষর আদায় করা হয়েছে। এতে স্পষ্ট হয়, সরকার জনগণের নিরাপত্তার বদলে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছে।

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক ধরনের রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলায়, যেখানে অবহেলিত হয় শহীদ পরিবার। সরকার শুধু নিজেদের সেইফটির চিন্তায় আছে। জনগণের চাওয়ার প্রতিফলন নেই এই সনদে। শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের মর্যাদা দেওয়া হয়নি, বরং তাদের উপরে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট—এটা খুবই দুঃখজনক।

সারজিস আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, দাবি অনুযায়ী ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে ভবিষ্যতে অভ্যুত্থানকামী যোদ্ধারাই মামলা-হামলার শিকার হবেন। এখনো অনেক বিষয় স্পষ্ট নয়। আমরা বহু ছাড় দিয়েছি। কিন্তু যদি এভাবে চলতে থাকে, তাহলে দেখা যাবে, একসময় এই অভ্যুত্থান ইতিহাস থেকেই মুছে যাবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা