হোম > রাজনীতি

স্থানীয় নির্বাচন আগে হলে নতুন সমস্যার সৃষ্টি হবে: বাংলাদেশ জাসদ

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমতে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলন, স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যা রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। যারা এই অভ্যুত্থান কে সমর্থন করেছে, নেতৃত্ব দিয়েছে সবার কথা হলো জনগণ যেনো অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভ্যুত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্ক্ষিত নির্বাচনে অগ্রসর হতে পারি সেটাই হলো একান্ত কাম্য।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, ঐকমত্য কমিশন তাদের কথা মত ১৫ ফেব্রুয়ারি শুরু করার জন্য ধন্যবাদ জানাই। আজকের বড় আলোচনার কিছু নাই। দলগুলো প্রত্যেকেই তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছেন, আমরাও দিয়েছি।

বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের সবাই আগ্রহ প্রকাশ করেছেন যেনো আমাদের জাতীয় ঐক্যটা ঠিক থাকে। এবং গণতন্ত্রের পথে যেন অগ্রসর হতে পারি। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, আমরাও সহযোগিতা করবো। আমরা খোলামেলা আলোচনা করেছি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান