হোম > রাজনীতি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি, ঢাবি

ঢাবির ভিসি চত্বর-সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’-এ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ছবি : আমার দেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরন্তন’-এ পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাবি শাখা ছাত্রদল।

রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাবি ক্যাম্পাসের ভিসি চত্বর-সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’-এ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন।

তারা বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির মেধা ও মননের আলো নিভিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা