হোম > রাজনীতি

ঢাবির ভিসি সমান্তরাল মাঠ তৈরি না করেই নির্বাচন করেছেন: রিজভী

স্টাফ রিপোর্টার

সমান্তরাল মাঠ তৈরি না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) আয়োজন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর মিরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে, নীলক্ষেত থেকে বাড়তি ব্যালট ছাপানো হয়েছে। ঢাবির ভিসি সমান্তরাল মাঠ তৈরি না করেই নির্বাচন আয়োজন করেছেন। যার অভিযোগ কমিশন আমলে নেয়নি। এর মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। সরকারের দৃষ্টিসীমায় থেকেই এগুলো করা হচ্ছে, ফলে তাদের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ব্যালট পেপার যেখানে সেখানে পড়ে থাকার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব নিয়ে সরকারের নীরব অবস্থান প্রশ্নবিদ্ধ। এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তিনি বলেন, ডাকসু-জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীলনকশা হলে সরকারকে জনগণ ছেড়ে দেবে না। শেখ হাসিনার মতো নীলনকশা বাস্তবায়ন করে কাউকে জিতিয়ে দেওয়ার পাঁয়তারা করলে জনগণ তা মেনে নেবে না।

সমন্বিত সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন

এনসিপির নারীশক্তির আত্মপ্রকাশ রোববার

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে জামায়াতের শুভেচ্ছা

শ্রমিকদল অনৈতিক কাজ করবে না, করতেও দেবে না: শিমুল বিশ্বাস

কয়েকটি মিডিয়া নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে: সারজিস

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

নারীর নিরাপত্তা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব

রিজওয়ানা হাসানের বক্তব্যে নির্বাচনি ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: মামুনুল হক