হোম > রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার

কমনওয়েলথ-এর ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ-এর নেতৃত্বে সফররত একটি প্রতিনিধি দল বিএনপি’র নীতিনির্ধারকদের সাথে বৈঠক করেছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই কমনওয়েলথ দলটি এই বৈঠক করে।

সোমবার দলটি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি'র পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সাথে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার,যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির,সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু এবং বিস্তারিত নিয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি বা কমনওয়েলথ-এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনকালীন পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা