হোম > রাজনীতি

আল কোরআনের বিচার চালুর দাবি মামুনুল হকের

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যমূলক ব্রিটিশ ব্যবস্থা ভেঙে আল কোরআনের বিচার চালু করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচারকাজ চলবে এই দেশে।

গত শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে এলাকায় উলামা পরিষদের সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ’ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, দেশের ৯০ শতাংশ মুসলমান তাই চলবে ইসলাম অনুযায়ী। কোরআন হবে আমাদের সংবিধান। স্কুলগুলোতে সব বিষয়ের শিক্ষক আছেন। এমনকি নৃত্য শেখানোর জন্যও, কিন্তু কোরআন শেখানোর জন্য শিক্ষক নেই। এ আইন রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না।

দু’দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে মামুনুল হক ছাড়াও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বক্তব্য দেন। এদিকে নিরাপত্তার জন্য মাঠে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন বলে জানান আয়োজকরা।

উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সফি পরিচালনা করেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন আল্লামা রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, শায়খ তাহমীদুল মওলা, মাওলানা লোকমান সাদি, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মুফতি আফজাল হোসান রাহমানী।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ