হোম > রাজনীতি

সিটি হাসপাতালে হামলার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নেতৃত্বদানকারী গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ছাত্রদল নেতা আবদুল সালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সালামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে ৭০-৮০ জন যুবককে নিয়ে হাসপাতালটিতে প্রবেশ করেন আব্দুস সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাকে না পেয়ে সেখানকার এক কর্মীকে মারধর করা হয় এবং পরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে হাসপাতালটির ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।

জানা গেছে, হামলার ঘটনার আগে এক নারী রোগী চিকিৎসা নিতে আসেন এবং তাঁর স্বজনরা চিকিৎসাবিলে ছাড় চান। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড় দেওয়ার পর তারা বিল পরিশোধ করে চলে যান। কিন্তু যাওয়ার ১০ মিনিট পরই ছাত্রদল নেতার নেতৃত্বে একদল যুবক হাসপাতালের ভেতরে ঢুকে এই হামলা চালায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর কারা হামলা করেছেন, জানালেন জামায়াত আমির

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

সিউলে আইসিএপিপির সম্মেলনে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস

নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা বিরোধীদলীয় নেতার

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন