হোম > রাজনীতি

চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দলটির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ‘বিষ পান’ করা চার জুলাই যোদ্ধার সাথে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন ও তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া প্রতিনিধি দলটি ‘বিষ পান’ করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।

আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম-সম্পাদক ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ডা. জহুরুল, ডা. রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন— শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন