কুমিল্লা (দক্ষিণ), নাটোর ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্তে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুতই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
এদিকে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এ জেলার বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়াও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
/এফ/