হোম > রাজনীতি

খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

আতিকুর রহমান নগরী

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতের পর তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিঁছিয়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না।

এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। এরপর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি যদি ভ্রমণ উপযোগী থাকে তাহলে আগামী রোববার তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা