হোম > রাজনীতি

শিশুদের নামাজে আগ্রহী করতে ছাত্রদলের চকলেট বিতরণ

তাইফুলের উদ্যোগের প্রশংসায় সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার

নামাজের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের এক নেতা। তিনি কয়েকদিন ধরে রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মসজিদে ইমামদের মাধ্যমে ছোট সোনামণিদের মাঝে চকলেট পৌঁছে দিচ্ছেন। তার এই মহতী উদ্যোগের জন্য তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ মানুষ।

ব্যতিক্রমধর্মী এ কার্যক্রম পরিচালনা করছেন ডা. এম এ তাইফুল হক। তিনি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহ-দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি আমার দেশ-কে বলেন, নামাজের প্রতি ছোট শিশুদের উৎসাহ বাড়াতে আমরা একটি পরিকল্পনা নিয়েছি।

ছেলেবেলার স্মৃতি স্মরণ করে ডা. তাইফুল বলেন, ছোট বেলায় আমরা মসজিদে যখন যেতাম তখন আমাদের দুষ্ঠুমির কারণে বড়রা রাগারাগি করতেন। ওই রূঢ় আচরণে আমরা নামাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলতাম। তাই আমরা উদ্যোগ নিয়েছি, যাতে ছোট শিশুরা মসজিদে এসে নামাজ পড়ে। আর নামাজ পড়লেই একটা পুরস্কার পাবে। তাদের আগ্রহ অনেক বাড়বে।

এই ছাত্রদল নেতা আরো বলেন, গতানুগতিক রাজনীতি এখন কেউ পছন্দ করে না। আমরাও সেই ছাত্রলীগের মত গতানুগতিক রাজনীতি করতে চাই না। মানুষের চাহিদা, ছাত্র ছাত্রীদের আগ্রহ অনুযায়ী ছাত্রদল রাজনীতি করবে।

তাইফুল হকের উদ্যোগে মহাখালীর আরজতপাড়া জামে মসজিদ, মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন মহাখালী জামে মসজিদ ও নাখালপাড়ায় স্থানীয় একটি মসজিদে প্রাথমিকভাবে ইমামদের মাধ্যমে শিশুদের মাঝে চকলেট বিতরণ করছেন।

ছাত্রদলের এমন কার্যক্রমের প্রশংসা করছেন সাধারণ মুসল্লিরা। তারা বলছেন, এমন কার্যক্রম প্রতিযোগিতা হলে ভবিষ্যত প্রজন্ম নৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনখারাবি কমে যাবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল