হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই

মির্জা ফখরুল

আতিকুর রহমান নগরী

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান।

শনিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র তো চক্রান্তই—আগে থেকে সব বলা যায় না। তবে তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনের ষড়যন্ত্র অনেকটা কেটে দিয়েছে।

তিনি আরো বলেন—আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদই সবচেয়ে উপযুক্ত দর্শন। তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।

আগামী দিনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি রাজনৈতিক সফলতা অর্জন করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

হেফাজত নেতা আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

সংবিধান রক্ষা করতে গেলে প্রধানমন্ত্রীর এখন বিদেশে থাকার কথা

আর কত লোক মরলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন

কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

ওমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন নাহিদ ইসলাম

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল

‘গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি