হোম > রাজনীতি

অযোগ্যতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

ঢাবি সংবাদদাতা

সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারছে না। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা তার নাই। সুতরাং অযোগ্যতার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

সোমবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে 'জনগণের চরম নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে'র প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। এসব সাধারণ অপরাধীদের কাজ নয়। মূলত একটা বিশেষ শ্রেণী এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন। উনি অযোগ্য লোক। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস সক্ষমতা কিছুই তার নাই। এখনো খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা যেন আদালতে পিকনিক করতে আসে, তারা হাসে খেলে। অন্যদিকে যারা অভ্যুত্থান করেছে তারা ভয়ে আছে। এর দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টাই নয়, প্রতিটা উপদেষ্টার।

ছাত্র-জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যত অপরাধ হচ্ছে তা ঠেকানোর জন্য জরুরি ছাত্র-জনতাকে শামিল করে কমিউনিটি পুলিশিং চালু করা। তাদের ভাতার ব্যবস্থা করার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া যেতে পারে।

আসিফ নজরুল সন্ত্রাসীদেরকে মুক্তি দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি কৃত সন্ত্রাসীদের আসিফ নজরুল কীভাবে মুক্তি দেন। অথচ জুলাই আন্দোলনের অনেক ব্যক্তির মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয়নি। আইন উপদেষ্টা আসলে কী করতে চান তিনি জাতিকে স্পষ্ট করবেন। এমন অবস্থা তৈরি করবেন না যেন ড. ইউনুসের বিরুদ্ধে মানুষ দাঁড়ায়।

২৫ শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে গেজেট প্রকাশ করা ত্রুটিপূর্ণ মন্তব্য তিনি বলেন, জাতীয় শহীদ সেনা দিবসকে 'গ' শাখায় অধিভুক্ত করা হয়েছে। যা এর গুরুত্বকে কমিয়ে দিয়েছে। এই দিবসকে 'ক' শাখায় অধিভুক্ত করতে হবে যাতে বাধ্যতামূলকভাবে সকল প্রতিষ্ঠান এই দিবসকে উদ্‌যাপন করে। বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ না বলার আহ্বান করেন তিনি।

সেনাপ্রধানের বক্তব্যকে প্রত্যাখান করে তিনি বলেন, সেনাপ্রধান সম্প্রতি নির্বাচিত সরকার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঙ্গে ভারতের সাথে মিলে যায়। আমরা এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের প্রধান শত্রু ভারতকে কুর্ণিশ করে চলে এই জুলাই পরবর্তী সময়ে রাজনীতি করা যাবে না।

বিএনপিকে ভারত ও শাহবাগীদের সাথে হাত মিলাতে নিষেধ করে তিনি বলেন, বিএনপি যেন ভারতের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষমতায় বসার স্বপ্ন না দেখে। আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে গিয়েছে কিন্তু বিএনপির সে জায়গাও নেই। আপনাদের কাছে অনুরোধ, শাহবাগীদের হাতে হাত মিলায়ে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান