হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা তুলে ধরবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেইটের সামনে তিনি সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি আরো জানান, দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রক্রিয়া, শারীরিক অগ্রগতি ও চিকিৎসকদের পর্যবেক্ষণ–সংক্রান্ত সর্বশেষ আপডেট দেশবাসীর সামনে উপস্থাপন করবেন ডা. জাহিদ।

এর আগে, আজ বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

চলমান চিকিৎসার বিষয়ে দেশবাসীকে সঠিক তথ্য জানাতে এই দুটি ব্রিফিংকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলীয় নেতৃবৃন্দ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা