হোম > রাজনীতি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাগছাসের র‍্যালি

প্রতিনিধি, ঢাবি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র‍্যালি করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া র‍্যালিটি শাহবাগ জুলাই চত্বরে এসে সমাপ্ত হয়।

সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় র‍্যালি শেষে সমাপনী বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদ আহসান। তিনি বলেন, “জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়, ফিলিস্তিন একটি অনুভূতির নাম। আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে, ততদিন আমরাও ফিলিস্তিনিদের মত লড়াইয়ে শামিল থাকবো।”

এছাড়া আরও বক্তব্য রাখেন বাগছাসের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে আন্তর্জাতিক সংহতির গুরুত্ব তুলে ধরেন।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান