হোম > রাজনীতি

জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই

জুলাই আলোচনায় আমীর খসরু

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছা নাই বিএনপির। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না। নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নাই, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই।

বিএনপির এ নেতা বলেন, যে কনসেপ্ট এখন এদেশে চলছে, সেটা শেখ হাসিনা করেছে। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। দেশের যে পরিস্থিতি এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য, অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া উচিত ছিলো। ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র হবে না, গণতন্ত্র তখনই কাজ করবে যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল