হোম > রাজনীতি

জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান বলেছেন, নানা দলের নানা মত থাকতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তাই বলে একে অপরের প্রতি আক্রমণাত্মক অশ্লীল শব্দের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, একে অপরের প্রতি বিষেদগার পতিত আওয়ামী লীগকে শক্তিশালী করছে। সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মনে রাখা ভাল জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং হিন্দুস্তান পাল্টা উল্লাস করবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৪তম দিন আজ ১৪ জুলাই ঠাকুরগাঁও জেলার আদালত চত্বর, প্রেসক্লাব, কালীবাড়ি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে আসকর আলী নামক যুবককে। শুধু ঠাকুরগাঁও নয় দেশের প্রতিটি সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা এবং অবৈধ পুশইন চলছে। হিন্দুস্থানের মনে রাখা উচিত হাসিনামুক্ত বাংলাদেশ এখন আর তাদের করদরাজ্য নয়। পানি আগ্রাসন, ভূমি দখল, হত্যা, পুশ ইন-এর বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। হিন্দুস্তানের আধিপত্যবাদকে রুখে দিতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জাগপা সভাপতি মো. জামাল উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক মো: মামুন, জাগপা নেতা মাজহারুল ইসলাম, মো. আবদুল লতিফ, মো. মুরাদ মিয়া প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন