হোম > রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন সেই ফারজানা সিঁথি

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হব।’

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিঁথি।

জানা যায়, ফারজানা সিঁথির বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

‘চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো’

আমরা আদর্শের লড়াই চাই, ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়

সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত: ইসলামী আন্দোলন

সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বিকাশে সামাজিক নেতৃত্বের আহ্বান

সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

এবার কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে

নতুন দুই এমপির শপথ রোববার

নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই: বীথিকা

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে

শ্রমিকের সন্তানদের শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে