হোম > রাজনীতি

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

ঢাবি সংবাদদাতা

গণহত্যার দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং জাতীয় নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্য কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সরকারের মেয়াদ হবে আগামী বছরের জুন মাস পর্যন্ত।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করেন। যদি জাতীয় সরকার গঠন কোনো কারণে সম্ভব না হয় তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনারা জাতীয় ঐক্য কাউন্সিল গঠন করেন। এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ড. মুহাম্মদ ইউনূস এবং কাউন্সিলের সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দলের একজন সদস্য। এর সাংবিধানিক মর্যাদা হবে কেবিনেট কিংবা উপদেষ্টা পরিষদের মর্যাদার সমান। তারা উপদেষ্টা কিংবা মন্ত্রী হবেন না ঠিকই কিন্তু দেশের সব ব্যাপারে মতামত দিতে পারবে।

এসময় জাতীয় ঐক্য গঠনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন সম্পন্ন করার জন্য আপনারা ড. ইউনূসের হাতকে শক্তিশালী করেন। এই সরকার গণহত্যার দ্রুত বিচার এবং মৌলিক সংস্কার না করেই যদি দ্রুত নির্বাচন দিয়ে দেয় তাহলে দেশে নিশ্চিতভাবে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন