হোম > রাজনীতি

কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

গত ৫ জুলাই রাতে টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “টানা বৃষ্টির কারণে কক্সবাজারে রোববার দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর চারটা পর্যন্ত পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দাসহ ৯ জনের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মিয়ানমারের জান্তা সরকারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণে তারা পালিয়ে বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য হয়েছে। এসব রোহিঙ্গার মৃত্যুর দায় মিয়ানমারের জান্তা সরকারের ওপরও বর্তায়। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি ও তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

গুমের প্রতিটি ঘটনার বিচার ও স্বাধীন তদন্ত নিশ্চিতের দাবি নাহিদ ইসলামের

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

বিরোধীদলের আন্দোলনে ভয় পেলে দাবি মেনে নিন: মাওলানা আবদুল হালিম

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

গুম অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন করে জড়িতদের রক্ষার পথ খুলছে সরকার

চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির শপথ

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান