আইআইএলডির জরিপ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি সংস্থা এই প্রাক-নির্বাচনি জনমত জরিপ প্রকাশ করে।
জনমত জরিপে দেখা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয় পাবে। বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পাবে ১০১টিতে। অন্যান্য পাবে ১৯টি আসন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।
প্রতিষ্ঠানটির জরিপ অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোটের ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীদের বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দেবেন ৪৪ দশমিক ১ শতাংশ ভোটার। ৪৩ দশমিক ৯ শতাংশ জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি সমঝোতার জোটকে ভোট দেবেন।
সর্বমোট ভোটে বিএনপি জোট এগিয়ে থাকলেও আসনে এগিয়ে জামায়াত জোট। জরিপে ১০৫ আসনে নিশ্চিত বিজয় জামায়াত জোট, ১০১ আসনে বিএনপি জোট এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে বলে জরিপে উঠে এসেছে।
দেশের ৩০০ আসনে পরিচালিত এই জরিপে ৬৩ হাজার ৬১৫ জন বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার ভোটার অংশ নেন। যাদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ ভোটার ও ৪২ দশমিক ৪১ শতাংশ নারী।
জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ৯ শতাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। ভোট দেবেন না ৪ দশমিক ৪ শতাংশ এবং সিদ্ধান্ত নেননি ২ দশমিক ৭ শতাংশ।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কোন জোট আপনার ভোট পাওয়ার সম্ভাবনা বেশি— এমন প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারীরা জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দেবেন ৪৪ দশমিক ১ শতাংশ ভোটার। ৪৩ দশমিক ৯ শতাংশ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার জোটকে ভোট দেবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি ৬ দশমিক ৫ শতাংশ ভোটার, অন্যান্য দলকে ভোট দেবেন ৩ দশমিক ৮ শতাংশ ভোটার এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটকে ভোট দেবেন ১ দশমিক ৭ শতাংশ ভোটার।
জরিপ বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট ভোটে বিএনপি জোট এগিয়ে থাকলেও আসনে এগিয়ে জামায়াত জোট। জরিপে ১০৫ আসনে নিশ্চিত বিজয় জামায়াত জোট এবং ১০১ আসনে বিএনপি জোট। এছাড়া ৭৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জরিপে উঠে এসেছে। সেই সঙ্গে অন্যান্য দলের ১৯টি আসনে বিজয় নিশ্চিত দেখছে প্রতিষ্ঠানটি।
শফিউল আলম জানান, ১০ শতাংশের বেশি যেসব আসনে ভোটের ব্যবধান সেসব আসনকে নিশ্চিত বিজয় হিসেবে ধরা হয়েছে। সেই সঙ্গে ১০ শতাংশের নিচে যেসব আসনে ভোটের ব্যবধান, সেসব আসনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ধরা হয়েছে।
জরিপে দেখা যায়, পুরুষদের পছন্দে এগিয়ে বিএনপি জোট, নারীদের জামায়াত জোট। জরিপে অংশ নেওয়া পুরুষদের মধ্যে ৪৭ শতাংশ বিএনপিকে, ৪২ শতাংশ জামায়াতকে এবং ৫ শতাংশ সিদ্ধান্তহীন রয়েছেন। অপরদিকে ৪৬ শতাংশ নারী জামায়াত জোটকে, ৪২ শতাংশ নারী বিএনপিকে এবং ৭ শতাংশ সিদ্ধান্তহীন।