হোম > রাজনীতি

শেখ হাসিনা ক্রীড়াঙ্গণকেও কলুষিত করেছে: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূতি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ আখ্যা দিয়ে রিজভী বলেন, আজকে চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, ইলিয়াস আলী এরা কোথায়? তাদেরকে তো শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। সুতরাং তাদের ঠিকানা তো শেখ হাসিনার জানার কথা। তার শাসনামল তো ছিল নৈরাজ্যকর ও ভয়াবহ। অনেকেই তুলে নিয়ে আয়না ঘরে প্রথমেই বেদম মারপিট করা হয়েছে।

অতিসম্প্রতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট যেটি জমা দেওয়া হয়েছে তাতে যে তথ্য উল্লেখ আছে তা যদি পড়ি তাহলে আমাদের রক্ত হিম হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন