হোম > রাজনীতি

ওসমান হাদিকে গুলির ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন অন্যতম জুলাইযোদ্ধা এবং এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এটি ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়।

তিনি আরো বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জরুরিভাবে পর্যালোচনা করতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হামলাটি পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচন বানচালের কোনো সুপরিকল্পিত চক্রান্ত কি না, সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ওসমান হাদি গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে এটা পরিষ্কার যে প্রশাসন তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যা নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে গুরুতর অবহেলার শামিল। আমরা প্রশাসনের এই দায় এড়ানোর নিন্দা জানাই।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধরনের বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে। আমরা আশা করি, সরকার ও প্রশাসন ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করবে। পাশাপাশি আমি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’

হাত-পায়ে ধরে বলব সঠিক পথে আসুন, পরে ঘাড় ধরতেও হাত কাঁপবে না: মামুনুল হক

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু