হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা কেন নিরাপত্তা পেলো না, প্রশ্ন রাশেদের

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলো না? ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ লেখেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী!

কিন্তু রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলো না? কেন স্বার্থপরের মত তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন?

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করে অপদস্ত করা হয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনীম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুইতোকারি করা হয়েছে! উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করেছে! বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কি সংঘর্ষ এড়াতে দূরে অবস্থান করছিলো?

৩ টা দলের প্রতিনিধিদের সরকার আমন্ত্রণ করলো, আর চলে গেলেন। আপনারা বাকি দলগুলোকে দল মনে করেন না? সারাদিন মুখে ইনক্লুসিভ সমাজব্যবস্থার কথা বলে আপনারাই ডিসক্রিমিনেশন তৈরি করেন! এটা স্বার্থপর মার্কা রাজনীতি! তাই প্রধান উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তা, প্রতিটা দল ও তাদের প্রতিনিধিরা 'ইয়া নাফসি' করতে করতে বিদায় নিয়েছে! সবাই সবার স্বার্থ দেখেছে।

ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ ও তাদের দোসরদের ন্যূনতম স্পেস দেওয়ার পরিণতি সকলকে এভাবেই ভোগ করতে হবে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামীলীগ ও তার দোসরদের নির্মূল নয় বরং পুনর্বাসন করেছে। এর খেসারত শীঘ্রই দিতে হবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল মহলকে! আওয়ামীলীগ কতোটা হিংস্র, এটা আপনাদের কল্পনার বাইরে!

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল