হোম > রাজনীতি

ব্যর্থতার দায় বিএনপির কেন, প্রশ্ন দুদুর

স্টাফ রিপোর্টার

দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এমপি নেই, সরকারে নেই, তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে একটি সরকার আছে এজন্য যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাটাতেই তাদেরকে নজর দিতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন- সহায়তা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তা দিচ্ছেন। সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

দুদু বলেন, আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারবর্গ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক