হোম > রাজনীতি

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারীর

ঢাবি সংবাদদাতা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন-কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। এমনকি নগর ভবনের বিভিন্ন কক্ষের দরজায় তারা তালাও ঝুলিয়ে দিয়েছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আজ মঙ্গলবার আবারও নগর ভবন ঘেরাও করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'দেশপ্রেমিক সেনাবাহিনী ওআইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, নগর ভবনের সামনে যাতে কোনো প্রকার মব সন্ত্রাস না হয়।'

এদিকে, ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়বো বলে সরকারকে শেষ বার্তা জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা।

ইশরাক হোসেন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে প্রায় ২১ দিন ধরে দক্ষিণ সিটি করপোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন করে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। নগর ভবনে নিজে তার সমর্থকদের সাথে যোগ দিয়ে মেয়র পদে সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসবেন বলে সরকারকে শেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, 'বহিরাগত কোনো প্রশাসক, উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে প্রশাসক বসানো হবে, এটা শেষ কথা।'

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

অবিলম্বে মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের দাবি ছাত্রশিবিরের

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ