হোম > রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রেইনকোট বিতরণ

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মসূচি। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। রোববার নয়াপল্টনে বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, পাঁচ আগস্টের অর্জন আমাদের ধরে রাখতে হবে। ছোটখাটো ঝগড়া–বিবাদ করে যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম না হয়। শেখ হাসিনা গত ১৬ বছর দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আমরা আর ফ্যাসিবাদ চাই না।

রিজভী অভিযোগ করেন, কর্মসংস্থানের অভাবে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিচ্ছে। অনেক মিল–কারখানা বন্ধ হয়ে লক্ষাধিক মানুষ বেকার হয়েছেন।

তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি সংবিধান পরিবর্তন করতে হয়, সেটা করবে জনগণের নির্বাচিত সরকার। আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন, জনগণের সরকার আসুক।

তিনি সতর্ক করে বলেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ, মহাসচিব ড. এমতাজ হোসেন এবং যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।

বক্তব্য শেষে নেতারা রিকশা ও ভ্যান চালকদের হাতে রেইনকোট তুলে দেন। সাধারণ চালকরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জীবনে বাস্তব উপকার বয়ে আনে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান