হোম > রাজনীতি

ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

আতিকুর রহমান নগরী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন তার দলের কর্মী সমর্থকরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

জানা যায়, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনো সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খবর বিবিসি বাংলার।

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে। গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতোমধ্যে।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন