হোম > রাজনীতি

বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার

হাদির উদ্দেশে ঢাবি শিক্ষিকা মোনামি

আতিকুর রহমান নগরী

ঢাকা-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তরুণ এই নেতাকে শুভকামনা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেছেন, ‘ বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার।’

রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষিকা মোনামি আফসোস করে বলেছেন, ‘কখনো কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার আফসোস হবে—এমন ভাবিনি। ছোট ভাই ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য ভোটের কেন্দ্র পরিবর্তন করার চিন্তাও করেছিলাম। অসুস্থতার কারণে সময় চলে গিয়েছিলো বিধায়, এই নির্বাচনে পারছি না।’

হাদিকে প্রশংসা করে ঢাবির এই শিক্ষিকা লেখেন—‘পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর নির্বাচন হয়) তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভকামনা আর দোয়া রইলো তোমার সঙ্গে। বাংলাদেশে তোমাকে খুব দরকার। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম।’

এর আগে শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়—তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।

ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন; সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।’

এ বিষয়ে হাদি বলেন, আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনি প্রচারণা কাভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শরীফ ওসমান হাদি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা