হোম > রাজনীতি

চার আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম। সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে সমঝোতার ঘোষণা দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণায় জানান ,জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে— নিলফামারী-১ (ডোমার-ডিমলা) মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী; সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক ; ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।

এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলীয় জোটের

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে : সাইফুল আলম খান

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস আত্মঘাতী সিদ্ধান্ত : মিয়া গোলাম পরওয়ার

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আহ্বান এনসিপির

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল

‘মঙ্গল শোভাযাত্রা’ মুসলিমদের ওপর চাপানো যাবে না: হেফাজতে ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল