হোম > রাজনীতি

জাতীয় কবির ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন করলো জাগ্রত পার্টি

স্টাফ রিপোর্টার

গণদলের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে এখনই জাতীয় সরকার গঠন সময়ের দাবি। জাতীয় কবি নজরুল ইসলাম যেমন সার্বজনীন, তেমনি জুলাই বিপ্লবও সার্বজনীন। কোটা সংস্কার আন্দোলনসহ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী প্রতিটি সেগমেন্ট থেকে কম্পিটেন্ট ব্যক্তিদের নিয়ে জাতীয় সরকার গঠনই হতে পারে জুলাই বিপ্লবকে সার্বজনীনতা প্রদান ও বর্তমান সংকট উত্তরণের একমাত্র বিকল্প।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ জাগ্রত পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গোলাম মাওলা চৌধুরী আরো বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী এক শাসকের পতন হয়েছে। কিন্তু তার কর্মীবাহিনী ও দোসররা এখনও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা জুলাই বিপ্লবের ঐক্যের বিরোধের অপেক্ষায় আছে।

মাওলা চৌধুরী বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক সৃষ্টি করে তারা দেশকে সংকটময় পরিস্থিতিতে ঠেলে দিয়ে ফায়দা লুটতে চায়। তাই এখনই সরকার পরিচালনায় সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা এটিএম গোলাম মাওলা চৌধুরী।

অনুষ্ঠানে জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খান বলেন, জুলাই বিপ্লবের ঐক্য ধরে রেখেই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিশ্চিতে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ সরকার ব্যর্থ হলে, অর্জিত গণতন্ত্র লক্ষে পৌঁছার আগেই ধ্বংস হয়ে যাবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির উপদেষ্টা ও বাংলাদেশ আনসারের সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহাম্মদ, প্রধান আলোচক ছিলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার, জাগ্রত পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

এতে আরো বক্তব্য রাখেন জাগ্রত পার্টির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মুন্সি, মুখপাত্র কাজী শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ খান, মোজাককের বারী, জাবেদ ইকবাল, খান ইকরাম গনি ও বাদল খানসহ আরো অনেকে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক