হোম > রাজনীতি

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জ্বর, শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৮ই আগস্ট হতে ভর্তি আছেন।

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। শুক্রবার বিকালে শিমুল বিশ্বাসকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন।

শনিবিার তার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।

তিনি বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পাবনায় সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের জীবাণু শনাক্ত করা হয়। তিনি জ্বর, শ্বাস নালীর প্রদাহ, কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান