হোম > রাজনীতি

ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আওয়ামী পরিবারের সদস্য

পদত্যাগের হুমকি

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে আওয়ামীপন্থি দিয়ে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে অভিযোগ করে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্র সমাজ।

শুক্রবার উপজেলা চত্বরে ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে ধামরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় ,আওয়ামীলীগের পরিবার দিয়ে কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে । তারা বলেন ধামরাই সরকারি কলেজের ছাত্র উজ্জ্বল ইসলামকে আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা দেয়ার পর থেকেই ছাত্রদের ভিতরে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্র সমাজের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় , উজ্জ্বল ইসলাম তিনি আওয়ামী লীগ পরিবারে লোক তার বেশ কিছু তথ্য প্রমাণ তাদের কাছে আছে।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ অনেক অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলণে দাবি করা হয়। এতে আরো বলা হয়েছে, অভিযুক্তের বাপ চাচারা আওয়ামী লীগের পদধারী নেতা। উজ্জ্বল ইসলামও আওয়ামী লীগের ভোট চেয়ে একাধিক প্রচার প্রচারণা অংশ নিয়েছিল , এমন ভিডিও ফুটেজ রয়েছে। একই সাথে ছাত্রসমাজ নামে ঐ সংগঠনের নেতাকর্মীদের দুই তৃতীয়াংশ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধামরাই উপজেলার নতুন কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দেয় বলে দাবি করেছেন মো.জোবায়েদ আলম পিয়াশ।

তিনি বলেন,আওয়ামী লীগের পরিবার দিয়ে এই কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়েছে এটা ধামরাইয়ের ছাত্র সমাজ মেনে নিবে না। ধামরাই সরকারি কলেজের ছাত্র উজ্জ্বল ইসলামকে আহব্বায়ক করে বার সদস্যের কমিটি ঘোষণা দেয়ার পর থেকেই দুই তৃতীয়াংশ ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।   

নুশরাত জাহান আনিকা বলেন, আমরা আন্দোলনের সময় উজ্জ্বল ইসলামকে মাঠে দেখিনি। 

তিনি আওয়ামী লীগ পরিবারে লোক তার বেশ কিছু তথ্য প্রমাণ গণমাধ্যমের কাছে আছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি সহ অনেক অভিযোগ রয়েছে । তার বাপ চাচারা আওয়ামী লীগের  নেতা উজ্জ্বল আওয়ামিলীগের ভোট চেয়ে একাধিক প্রচার প্রচারণা করার ফুটেজ রয়েছে আমাদের কাছে। আওয়ামী লীগ পন্থীদের আমরা এখন কমিটিতে মেনে নিব না। 

উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিলের শেষে সংবাদ সম্মেলনের পর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র সমাজ।

এর আগে গত ১৯শে ফেব্রুয়ারি ১২ সদস্যের একটি উপজেলা কমিটির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ।

এমএস

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চায় ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু