হোম > রাজনীতি

নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে- প্রধান উপদেষ্টাকে ফারুক

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন,যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে,তারা এখান (প্রেস-ক্লাব) থেকে ৫০০ ফুট দুরে রয়েছে। আপনার কাছাকাছি রয়েছে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

ফারুক বলেন , হাসিনা এবং তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লীতে রয়েছে। আজকে যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত,তাদের মধ্যে দু'একজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী-লীগের প্রেতাত্মা রয়েছে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন,নির্বাচন কমিশন প্রধান ইতিমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।

তিনি বলেন,বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন,হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে। আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে এবং দেশের মানুষকে ভালবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে—আমার ভোট আমি দিব, এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি,তাহলে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনি-ভাবে সততা এবং আপোষহীনের জন্য ভালবেসেছে,তেমনিভাবে ১৬ বছর ধরে আপনি (তারেক রহমান)গণতন্ত্র রক্ষা করার জন্য নেতা কর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে।

এ সময় সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি আলহাজ্ব বাদল সরকার,সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনসিপির জনজাতি জোটে ডেভিড রাজু আহ্বায়ক, কৈলাশ রবিদাস সদস্য সচিব

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন