হোম > রাজনীতি

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে 'শহীদ' আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 'শহীদ' জাহিদের মায়ের সাথে এ সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তারেক রহমান জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা।

তিনি শহীদ জাহিদের মাকে অভয় দিয়ে বলেন, আপনি একা নয়। আপনার পাশে, সামনে যাদের দেখতে পাচ্ছেন- এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।

তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা দেওয়ার নির্দেশনা দেন।

এ সময় শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার' এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) ও জিসানের মামা মো. আতিক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন