হোম > রাজনীতি

জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য: ড. মাহাদী আমিন

প্রতিনিধি, জবি

‘আমরা জনগণের কাছে ছুটে যাই, জনগণই সেই ক্ষমতা দেয়। তারাই ঠিক করবে, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

শনিবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে ‘২৪ এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাহাদী আমিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না। তিনি সতর্ক করে বলেন, ‘জাতীয় পার্টির যেকোনও অপচেষ্টা দমন করা হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. দেলাওয়ার হোসেন তরুণদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা যেমন লড়েছে, গণমাধ্যম কর্মীরাও পেছনে ছিল না। তারাও জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি চক্র আবারও সেই শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কালো হাত ভেঙে দিতে হবে।’

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখা সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

সভায় সভাপতিত্ব করেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাইজীদ সা'দ। আরও উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, জামায়াত নেতা ড. আব্দুল মান্নান প্রমুখ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক