হোম > রাজনীতি

৭ বিভাগীয় শহরে জাগপার গণসংযোগ

আতিকুর রহমান নগরী

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

শুক্রবার জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক পূর্বঘোষিত ৩ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে বিকাল ৫ টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা নেতৃবৃন্দ।

চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আক্তার পাইলট, রংপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, সিলেটে যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, বরিশালে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা।

এসময় জাগপা নেতৃবৃন্দ বলেন জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল