হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টাকে আজ স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল

নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবি

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে জামায়াতে ইসলামীসহ আট দল। এরই ধারাহিকতায় প্রধান উপদেষ্টাকে আজ বৃহস্পতিবার স্মারকলিপি দেবে সমমনা দলগুলো। বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে জমায়েত শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি দেওয়া হবে।

এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে। এ উপলক্ষে আন্দোলনরত আটটি দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহকারে পল্টন মোড়ে এসে সমবেত হবেন। সেখানে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, ওই আদেশের ওপর নভেম্বরেই গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে স্বারকলিপি দেওয়া হবে।

পাঁচ দফা দাবির মধ্যে আরো আছে- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা