হোম > রাজনীতি

ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের পথ তৈরি হবে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে সেটা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই আহ্বান জানাবে। আমরা যেন সেদিকে না যাই।

রোববার (২৬ অক্টোবর)দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

সালাউদ্দিন আহমেদ বলেন, সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত হয়েছি তার সমন্বয় করেছে নুরুল হক নূর ও রাশেদ খান। গত ১৬ বছরে যতগুলো রক্ত সিড়ি ছিল তার মধ্যে গনঅধিকারের ভূমিকা কোন অংশে কম নয়। এখনও নূরের পিট ও পুলিশের লাঠি একে অপরের পরিপূরক। এটা ফ্যাসিবাদী আমলে গৌরবের হলেও ফ্যাসিবাদমুক্ত সময়ে এটা গৌরবের নয় বরং অপমানের। শহীদদের রক্তের উপর দিয়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বলতে পারছি। এনসিপিসহ কয়েকটি দল সনদ স্বাক্ষরের সুযোগ পায় নাই। তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। সুপ্রিম কোর্টের আদেশের মধ্যে দিয়ে এই সরকারকে লেজিটিমেসি দেওয়া হয়েছে। আমার মনে হয় কিছু জায়গায় সংবিধান লঙ্ঘন হয়েছে। পরবর্তী সরকার সংসদের মাধ্যমে সেই বিষয়গুলো লেজিটিমেসি দেওয়া হবে। একটা নিয়মতান্ত্রিকের মধ্যে দিয়ে জুলাই সনদের মাধ্যমে সবকিছু সমাধান হবে। আমাদের অর্জিত সাফল্যকে আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ। এটাই হবে আমাদের একমাত্র শক্তি।

তিনি আরো বলেন, আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এই প্রশ্নে এক থাকবো। আর দ্বিতীয়ত, ফ্যাসিবাদকে আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেবো না। সব দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের। সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি।

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ